শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

লংগদুতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

প্রতিবেদকের নাম / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লংগদু থানা পুলিশের আয়োজনে বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার বাইট্টাপাড়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একইসঙ্গে মাইনীমুখ বাজারেও মাদকবিরোধী কর্মসূচি পালন করা হয়।

বাইট্টাপাড়া বাজারে আয়োজিত র‍্যালি ও সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নাছির উদ্দীন, লংগদু থানার এসআই আল মামুন ও এসআই বোরহান উদ্দিন, জেলা বিএনপির সদস্য মো. শাহ আলম মুরাদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ হালিম এবং উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মঞ্জুরুল হক।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পুলিশ বাহিনীর সদস্যরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে বিশেষ করে তরুণ ও যুবসমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। মরণঘাতী মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 August 2026

লংগদুতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

www.dainikkagoj.com
19 August 2026

লংগদুতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

www.dainikkagoj.com