শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ

প্রতিবেদকের নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

মো.মাসুদ রানা,

বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৬ -২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রামগড় হর্টিকালচার সেন্টার প্রাঙ্গণে এসব চারা বিতরণ করা হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক শাহ মুহাম্মাদ শাখাওয়াত হোসেন।

বিতরণে সভাপতি কাজী শামীম ব্যক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। কৃষি উৎপাদন সচল রাখতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের চারা পাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা দ্রুত এসব চারা জমিতে রোপণ করে আমন উৎপাদন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথী হিসেবে ব্যক্তব্যে রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের বীজতলা ও আমন চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে সরকার কৃষি বিভাগের মাধ্যমে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, অনেক কৃষকের বীজতলা বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীদের পুনর্বাসনের অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হচ্ছে। চারা রোপণের মাধ্যমে কৃষকরা বন্যায় হওয়া ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন বলে আশা করেন তিনি।

বিতরণে আরো উপস্থিত ছিলেন কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
17 August 2026

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ

www.dainikkagoj.com
17 August 2026

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ

www.dainikkagoj.com