শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ফিরোজ আল আমিন

​সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছাঃ বেগম (৬৮) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

​১৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১টা ৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ডাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজের সামনে রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কের ওপরে এই অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃত মোছাঃ বেগম দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত গমির উদ্দিনের মেয়ে ও মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।

​র‌্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার ও মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে আসামি দীর্ঘদিন ধরে দিনাজপুর সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছেন।

​এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১২।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 August 2026

সিরাজগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

www.dainikkagoj.com
14 August 2026

সিরাজগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

www.dainikkagoj.com