শিরোনাম
তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ব্রাহামা গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে দাঁড়াল তানোর প্রেসক্লাব রামগতিতে বায়তুস সালাম জামে মসজিদের উদ্বোধন তাড়াশের নওগাঁ বাজারে আল-ফালাহ সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কোর্স সমাপনী ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

কমলনগরে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার ​তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। দুটি ভাগে ষষ্ঠ থেকে অষ্টম ও নবম থেকে  দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

প্রতিযোগীরা তাদের মেধা ও প্রতিভার সাক্ষর রেখে প্রতিদ্বন্দ্বিতা করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাহাত উজ জামান,

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতা এবং জ্ঞানচর্চার পরিধি বাড়াতে এ ধরনের অলিম্পিয়াডের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে বিজ্ঞান ও জ্ঞানের আলোয় আলোকিত হতে এ জাতীয় প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।”

অন্যান্যের মধ্যে উপজেলা প্রাথমিক, কৃষি, আইসিটি, কমলনগর প্রেসক্লাব সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক মুছাকালিমুলাহ সহ  বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 August 2026

কমলনগরে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

www.dainikkagoj.com
14 August 2026

কমলনগরে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

www.dainikkagoj.com