শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় অন্য কোম্পানির প্যাকেটে নকল জৈব সার বাজারজাত, জামান এগ্রো ফার্মকে জরিমানা

প্রতিবেদকের নাম / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামে অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার অভিযোগে মেসার্স জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি দল।

অভিযানকালে সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মোছা. হাফিজা খাতুনের মালিকানাধীন মেসার্স জামান এগ্রো ফার্মে অন্য একটি কোম্পানির প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার বিষয়টি প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম বন্ধে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 August 2026

চুয়াডাঙ্গায় অন্য কোম্পানির প্যাকেটে নকল জৈব সার বাজারজাত, জামান এগ্রো ফার্মকে জরিমানা

www.dainikkagoj.com
14 August 2026

চুয়াডাঙ্গায় অন্য কোম্পানির প্যাকেটে নকল জৈব সার বাজারজাত, জামান এগ্রো ফার্মকে জরিমানা

www.dainikkagoj.com