আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ববর্তী কমিটির এক বছর মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পার্বতীপুর লায়ন্স হাসপাতাল ইনডোরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন্স মোহসিন ঈমান চৌধুরী। ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
লায়ন্স আনোয়ারুল কবির বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর অ্যাডভোকেট লায়ন্স এনায়েতুল্লাহ এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন্স খাদিজা বিনতে পিয়াসা।
এ সময় পার্বতীপুর লায়ন্স ক্লাবের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স সালেহ আহমেদ মঞ্জু, আফজাল হোসেন, আতিয়ার রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়। পরে তাদের শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় নতুন কমিটির সদস্য ও লিও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বক্তারা বলেন, মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে লায়ন্স ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে পার্বতীপুরের মানুষের কল্যাণে আরও বেশি জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।