শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ”

প্রতিবেদকের নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি

লবণাক্ততা কবলিত উপকূলীয় জনপদ কয়রার মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতির আওতায় পানি সংকটে জর্জরিত পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক বিতরণ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (১১ আগস্ট) কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপকূলের ১২টি পরিবারের মাঝে এসব ট্যাংক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের টিকে থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো নিরাপদ সুপেয় পানির অভাব। বিশেষ করে গ্রীষ্ম ও শুষ্ক মৌসুমে এই জনপদের মানুষ চরম দুর্ভোগ পোহায়।

তিনি আরও বলেন, রেইন ওয়াটার হার্ভেস্টিং এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব। এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ আরও সম্প্রসারিত করা হবে ইনশাআল্লাহ।

সংসদ সদস্য জানান, স্থানীয় পর্যায়ে সুপেয় পানির টেকসই সমাধান নিশ্চিত করতেই এই ট্যাংকগুলো বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুপেয় পানি সংকটে ভোগা উপকূলীয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও একই দিনে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ উত্তর বেদকাশী ইউনিয়নে ২টি ইটের সলিং রাস্তার উদ্বোধন করেন। পরে তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া মধ্যপাড়া হযরত ওমর (রাঃ) জামে মসজিদের মুসল্লীদের সাথে মতবিনিময় করেন। একই সাথে মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা এবং ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।

উপকূলের মানুষ মনে করছেন, এ ধরনের উদ্যোগ কয়রার পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 August 2026

বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ"

www.dainikkagoj.com
11 August 2026

বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ"

www.dainikkagoj.com