শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার 

প্রতিবেদকের নাম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

 

 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে আব্দুল হাকিম নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ২টায় শেরপুর পৌরশহরের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

 

শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলামিন হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তির নাম আব্দুল হাকিম (৩৫)। জয়পুরহাট সদরে তার বাড়ি। তিনি উপজেলার মির্জাপুর বাজারে একটি হোটেলে শ্রমিক হিসেবেকাজ করতেন। এছাড়াও কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং মাদকাসক্ত ছিলেন।

 

বেলা দেড়টা পর্যন্ত আব্দুল হাকিমকে বাসষ্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি এবং চায়ের দোকানে বসে থাকতে দেখেছেন কতিপয় ব্যক্তি। এ সময় তিনি ঝিমাচ্ছিলেন। এরমধ্যে কয়েকবার টয়লেটেও গেছেন তিনি। এর এক পর্যায়ে বেলা দুইটার দিকে টয়লেটের পাশেই নেতিয়ে পড়ে যায় এবং সংজ্ঞা হারিয়ে ফেলে আব্দুল হাকিম।

 

এ সময় টয়লেট ক্লিনার তাকে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন।

 

তিনি আরো জানান, খবর পেয়ে বেলা দুইটায় তিনি ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। বর্তমানে মরদেহটি থানায় রয়েছে। জয়পুরহাট থেকে তার স্বজনেরা শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা পৌঁছলে বিস্তারিত জানানো যাবে।

 

তথ্যটি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দিন জানান, মৃত আব্দুল হাকিমের স্বজনেরা শেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ময়না তদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 August 2026

শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার 

www.dainikkagoj.com
11 August 2026

শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার 

www.dainikkagoj.com