শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

কমলনগরে মাদক ও জুয়াবিরোধী মানববন্ধন

প্রতিবেদকের নাম / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষার দাবিতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গ্রীন বয়েজ স্পোর্টিং ক্লাব অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে শুক্রবার বিকেল ৫টায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর বসু পোল সংলগ্ন আছিয়া বাপের সমাজ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে স্থানীয় যুবসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য মারাত্মক অভিশাপ। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বিশেষ করে তরুণ সমাজকে বিপথগামী করে পরিবার ও সামাজিক জীবনে অস্থিরতা সৃষ্টি করছে। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।

বক্তারা চর কাদিরা ইউনিয়নসহ পুরো কমলনগর উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চর কাদিরা আলোর কাফেলার সভাপতি মো. রেদোয়ান হোসেন, চর কাদিরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আকবার হোসেন আরজু হাওলাদার, মাওলানা মোহাম্মদ মোহন এবং চর ঠিকা মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষক ও ইমাম মুফতি মুজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা হারুন আর রশিদ। কর্মসূচির শেষে এলাকার মঙ্গল এবং দেশ ও জাতির সার্বিক শান্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা কারী আনোয়ার হোসেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 August 2026

কমলনগরে মাদক ও জুয়াবিরোধী মানববন্ধন

www.dainikkagoj.com
08 August 2026

কমলনগরে মাদক ও জুয়াবিরোধী মানববন্ধন

www.dainikkagoj.com