শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিএনপির আলোচনা সভা, রাজনৈতিক শিষ্টাচার রক্ষার আহ্বান

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, রাজনৈতিক শিষ্টাচার ও জাতীয় ঐক্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার সকাল ১০টায় শেরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল।

সভায় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি দাবি করেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের সমালোচনা করে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের অবদান সম্মানের সঙ্গে স্মরণ করা হলেও কোনো পক্ষের একক কৃতিত্ব দাবি করা উচিত নয়। তিনি ইতিহাস বিকৃতির চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, আশরাফ উদ্দিন ভোলা, বিএনপি নেতা হেলালুজ্জামান হেলাল, মাহবুবুল আলম হিরু, জিএম মোস্তফা, মোয়াজ্জেম হোসেন, জাহিদুর ইসলাম টুলু, মোস্তাফিজুর রহমান নিলু, বদিউজ্জামান বদি, কায়কোবাদ ও আব্দুল ওহাব।

এছাড়া উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, সোবাইদুল ইসলাম, সজিব, স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুল আসিফ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শেরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রুহুল আমিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 August 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিএনপির আলোচনা সভা, রাজনৈতিক শিষ্টাচার রক্ষার আহ্বান

www.dainikkagoj.com
05 August 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিএনপির আলোচনা সভা, রাজনৈতিক শিষ্টাচার রক্ষার আহ্বান

www.dainikkagoj.com