শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

লংগদুতে গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মিছিল-সমাবেশ

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মাইনীমুখ বাজারে আয়োজিত কর্মসূচিতে গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এ.এল.এম. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তাজ মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা সভাপতি গোলাম রসুল সোহাগ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বগাচতর ইউনিয়ন জামায়াতের আমীর সিদ্দিকুর রহমান খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মঞ্জুরুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা আবুবকর ছিদ্দিকসহ জামায়াত ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল। তারা দাবি করেন, সেই আন্দোলনের চেতনা বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করা এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রেখে দায়িত্বশীলভাবে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 August 2026

লংগদুতে গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মিছিল-সমাবেশ

www.dainikkagoj.com
05 August 2026

লংগদুতে গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মিছিল-সমাবেশ

www.dainikkagoj.com