শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সোনারগাঁও জি.আর ইনস্টিটিউটের গভর্নিং বডির চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. হাফিজ উল্লাহ

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ১২৬ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটির চেয়ারম্যান (সভাপতি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মো. হাফিজ উল্লাহ।

সম্প্রতি গঠিত ৪ সদস্যের এডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন। শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মনির হোসেন মোল্লা।

অধ্যাপক মো. হাফিজ উল্লাহ এর আগেও সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়।

শিক্ষাজীবনে তিনি সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমএ ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শামসুজ্জোহা হল ছাত্র সংসদের ভিপি হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘদিন শিক্ষকতা করেন।

অধ্যাপক হাফিজ উল্লাহ সোনারগাঁও পাইলট গার্লস হাই স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে টানা ১০ বছর দায়িত্ব পালন করেন। সোনারগাঁও ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর উজ্জ্বল অবদান। ১৯৮৫ সালে তিনি রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হন। ১৯৯৮ সালে রোটারি গ্রুপ স্টাডি এক্সচেঞ্জ প্রোগ্রামের লিডার হিসেবে যুক্তরাষ্ট্রের মিশিগান ও কানাডার অন্টারিওতে সেবামূলক কার্যক্রমে অংশ নেন। ২০০৮-০৯ মেয়াদে বাংলাদেশ রোটারির গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন ও দরিদ্র মানুষের খাদ্য সহায়তায় ব্যাপক ভূমিকা রাখেন।

২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি রোটারি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে দেশের বিভিন্ন স্কুল-কলেজে ছাত্রীদের জন্য পৃথক বাথরুম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিশুদ্ধ পানির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করেন। করোনাকালেও হাসপাতালগুলোতে চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পেশাগত জীবনে অধ্যাপক হাফিজ উল্লাহ কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভসের সভাপতি হিসেবে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বের অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক মো. হাফিজ উল্লাহর নেতৃত্বে সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ আরও এগিয়ে যাবে বলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 August 2026

সোনারগাঁও জি.আর ইনস্টিটিউটের গভর্নিং বডির চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. হাফিজ উল্লাহ

www.dainikkagoj.com
05 August 2026

সোনারগাঁও জি.আর ইনস্টিটিউটের গভর্নিং বডির চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. হাফিজ উল্লাহ

www.dainikkagoj.com