শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর পুনরায় উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট।

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) ভোররাতে ১ নম্বর ইউনিটে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী দুই দিন ধরে প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে ত্রুটি দূর করেন।

এরপর রোববার (৩ আগস্ট) রাত দেড়টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে এ ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে। এখন ইউনিটটি স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন করছে এবং জাতীয় গ্রিডে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 August 2026

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

www.dainikkagoj.com
04 August 2026

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

www.dainikkagoj.com