শিরোনাম
তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবের আমেজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও শক্তিশালী করতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ বিজিবি ও লোগাং জোনের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কয়েকটি সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সামগ্রী বিতরণ করেন পানছড়ি ৩ বিজিবির অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।

বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে— পশ্চিম দমদম বায়তুল নুর জামে মসজিদের জন্য একটি ১২০ ওয়াটের এমপ্লিফায়ার; মোল্লাপাড়া মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানার জন্য একটি কাঠের র‍্যাক, একটি কাঠের টেবিল এবং পাঁচটি প্লাস্টিকের চেয়ার; মধ্যনগর আলীম মাদ্রাসার জন্য চার আসনের পাঁচ জোড়া কাঠের বেঞ্চ, একটি কাঠের টেবিল ও পাঁচটি প্লাস্টিকের চেয়ার এবং মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দুটি স্ট্যাবিলাইজার।

সামগ্রী বিতরণ শেষে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও মেলবন্ধন সুদৃঢ় রাখতে এবং অবহেলিত প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবির এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি পার্বত্য অঞ্চলে সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 August 2026

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ

www.dainikkagoj.com
03 August 2026

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ

www.dainikkagoj.com