শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি। সপ্তাহের প্রতি রোববার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার (২ আগস্ট) সকালে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণ ও মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুনসহ প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, “সুস্থ দেহ, সুস্থ মন সবারই কাম্য। পরিবেশ রক্ষায় দেশে সবুজায়নের সরকারি কর্মসূচি চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার রাখা এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, প্রকৃতিপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের উদ্যোগে পরিচালিত ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি ইতোমধ্যে জেলার আড়াই হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক সাড়া ফেলেছে। পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 August 2026

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

www.dainikkagoj.com
02 August 2026

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

www.dainikkagoj.com