শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

রামগড়ে দুই বছর ধরে শূন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত শিক্ষা প্রশাসন

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রায় দুই বছর ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ইউএমইও) পদটি শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ পদে স্থায়ী কর্মকর্তা নিয়োগ না হওয়ায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এতে শিক্ষক, প্রধান শিক্ষক, কর্মচারী ও সেবা প্রত্যাশীরা প্রয়োজনীয় দাপ্তরিক সেবা পেতে ভোগান্তির মুখে পড়ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউসার ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি অবসরে যাওয়ার পর থেকে পদটিতে নতুন কোনো কর্মকর্তা যোগদান করেননি। এরপর দায়িত্বের ধারাবাহিকতা বজায় রাখতে কয়েকজন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে কাউকে পদায়ন করা হয়নি।

এদিকে, কর্মকর্তা সংকটের পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় জনবলও দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত। ফলে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, শিক্ষক বদলি ও পদোন্নতি, এমপিও-সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হিমশিম খেতে হচ্ছে।

রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী জয়নাল আবেদীন জানান, আবু কাউসার ২০১৮ সালের ২ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি অবসরে যান। এরপর প্রথমে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মসলেম উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। পরে রফিকুল ইসলাম প্রায় এক বছর দায়িত্ব পালন করে অবসরে যান। বর্তমানে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সিকদার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে স্থায়ী কর্মকর্তা না থাকায় সীমিত জনবল নিয়েই অফিসের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

এ বিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ দপ্তরে কর্মকর্তা না থাকায় শিক্ষা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি জেলা পর্যায়ের সভাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুতই একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদায়ন করা হবে।”

দীর্ঘদিন ধরে শূন্য পদে স্থায়ী নিয়োগ না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শিক্ষা সংশ্লিষ্টরা দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগের মাধ্যমে শিক্ষা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 August 2026

রামগড়ে দুই বছর ধরে শূন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত শিক্ষা প্রশাসন

www.dainikkagoj.com
02 August 2026

রামগড়ে দুই বছর ধরে শূন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত শিক্ষা প্রশাসন

www.dainikkagoj.com