শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:

চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম পটিয়া শাখার আওতাধীন ৫ নম্বর হাবিলাসদ্বীপ ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে সালানা ওরশ মোবারক, নবগঠিত ইউনিয়ন কমিটির অভিষেক এবং প্রয়াত দুই সংগঠককে স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ জুলাই (শুক্রবার) পাঁচরিয়াস্থ গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কুতুবুল আউলিয়া হযরত সৈয়্যদ আহমদ শাহ ছিরিকোটি (রহ.) এবং আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর সালানা ওরশ মোবারক পালন করা হয়। একইসঙ্গে ইউনিয়ন গাউসিয়া কমিটির সাবেক প্রধান উপদেষ্টা হাজী জালাল মেম্বার ও সাবেক উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউসুফের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার সভাপতি কে. এম. আকতার হোসেন মাস্টার। সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হায়দার আলী। স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পটিয়া শাখার সভাপতি আলহাজ আবু জাফর সাদেক। প্রধান বক্তা ছিলেন পশ্চিম পটিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিম পটিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর মুহাম্মদ আরমান, সহ-সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ মোরশেদ আলম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আজম বাদশা, দক্ষিণ জেলা স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী আবছার, আইনবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন আল-কাদেরী, সহ-দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ তাহের হোসাইন আল-কাদেরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ মুহাম্মদ নজরুল ইসলাম এবং ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন ইউনিয়ন শাখার সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান সাজু, সহ-সভাপতি মুহাম্মদ জসীম উদ্দীন, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শওকতুল ইসলাম এবং মুহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে পশ্চিম পটিয়া শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার উপদেষ্টামণ্ডলী এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট শাখার নেতারা উপস্থিত ছিলেন।

সবশেষে দরুদ-কিয়াম ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর হোসেন হেলালী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 August 2026

হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
02 August 2026

হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com