শিরোনাম
তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল করে গ্যারেজ নির্মাণের অভিযোগ

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দত্তপাড়া এলাকায় পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নাদিম হোসেনের বিরুদ্ধে জমি দখল করে গ্যারেজ নির্মাণের অভিযোগ উঠেছে। সে একটি বিরোধপূর্ন জমিতে গ্যারেজ নির্মাণ করে। এ ঘটনায় গত কয়েকদিন ধরে ওই এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, সোনারগাঁও পৌরসভার চৌদানা মৌজায় ১ একর ৭২ শতাংশ জমি নিয়ে গোলাম মোস্তফা বাবুলের সঙ্গে সনজিত কুমার দে এ বিরোধ দেখা দেয়। এ জমি নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়। আদালতে এ জমির মালিকানা নিয়ে মামলা বিচারাধীন রয়েছে। উভয় পক্ষকে স্থিতিবস্থায় বজায় রাখার জন্য আদালত নোটিশ জারি করে। জারিকৃত নোটিশ ওই জমিতে সাটানো হয়েছে। সম্প্রতি পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নাদিম হোসেন জোরপূর্বক ওই জমির পুরাতন ভবনে চালা দিয়ে গ্যারেজ নির্মাণ করে। আদালতের প্রতি সম্মান জানিয়ে জমির মালিকানা দাবিদার দুই পক্ষ জমিতে অবস্থান না করলেও ছাত্রদল নেতা নাদিম রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমিতে গ্যারেজ নির্মাণ করে। এতে করে উভয় পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পাশাপাশি ওই এলাকায় সমালোচনা হয়।

এদিকে ৩ একর দুই শতাংশ জমি গোলাম মোস্তফা বাবুলের কাছ থেকে আল মোস্তফা গ্রুপ ক্রয় করে নেন। এর মধ্যে ১ একর ৭২ শতাংশ জমি নিয়ে গোলম মোস্তফা বাবুল ও সনজিদ কুমার দে এর মধ্যে বিরোধ দেখা দেয়। এ জমির মালিকানা নিয়ে সনজিত কুমার দে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে সর্বোচ্চ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

স্থানীয়দের দাবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের ছত্রছায়ায় ছাত্রদল নেতা বেপরোয়া হয়ে উঠেছে। এর আগেও সরকারী গ্যাস চুরি করে একই স্থানে অবৈধ চুনা কারখানা গড়ে তোলে। তিতাস কর্তৃপক্ষ একাধিবার তার অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দেয়। এ জমিতে আদালতের নির্দেশনা থাকলেও পুরাতন ভবনের চালা ব্যবহার করে গত এক সপ্তাহ ধরে রিকশা, অটোরিকশা, সিএনজি ও মোটর সাইকেলের গ্যারেজ নির্মাণ করেন।

গোলাম মোস্তফা বাবুল জানান, জমির মালিকনা নিয়ে দু’পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। বিচারাধীন জমিতে বিএনপির প্রভাব খাটিয়ে ছাত্রদল নেতা দখল করে গ্যারেজ নির্মাণ করছেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য রয়েছে। শুনানী শেষ না হওয়া পর্যন্ত যেখানে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত। সেখানে আদালতের নির্দেশনা অমান্য করে ছাত্রদল নেতা এ জমি দখল করে গ্যারেজ নির্মাণ করেন।

সনজিত কুমার দে জানান, পৈত্রিক সূত্রে এ জমির মালিক তিনি। হঠাৎ ক্রয় সূত্রে মালিকানা দাবি করে গোলাম মোস্তফা বাবুল জমি একটি কোম্পানির কাছে বিক্রি করেন। এ জমি নিয়ে মামলা মোকদ্দমাসহ বিভিন্্ন ঘটনার ঘটে। সুপ্রিম কোর্টের নির্দেশনা সম্মান দেখিয়ে আমরা দু’পক্ষ ওই জমিতে যাই না। ছাত্রদল নেতা সরকার দলের প্রভাব খাটিয়ে জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠে। সেখানে গ্যারেজ নির্মাণ করে। এর আগেও এ ছাত্রদল নেতা সরকারী গ্যাস চুরি করে এখানে চুনা কারখানা গড়ে তোলে। এ নেতার একের পর এক অপকর্ম দল মেনে নিচ্ছে।

 

অভিযুক্ত সোনারগাঁও পৌরসভার ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নাদিম হোসেনের সঙ্গে একাধিবার যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিয়ে সাড়া পাওয়া যায়নি।

সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞা জারি হওয়া ও বিরোধপূর্ন জমিতে গ্যারেজ নির্মাণের বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজ খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 August 2026

সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল করে গ্যারেজ নির্মাণের অভিযোগ

www.dainikkagoj.com
01 August 2026

সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল করে গ্যারেজ নির্মাণের অভিযোগ

www.dainikkagoj.com