শিরোনাম
তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আদমদীঘি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মাসুদ ও সম্পাদক দুলাল

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আদমদীঘি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি পদে মাসুদ আহম্মেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান দুলাল নির্বাচিত হয়েছেন।

গত ২৭ জুলাই ২০২৬ তারিখে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আসলাম হোসেন ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে ৮ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি রয়েছে। কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মাসুদ আহম্মেদ চৌধুরী, কার্যকরী সভাপতি হিসেবে বুলবুল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে কামরুজ্জামান দুলাল দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিভিন্ন পদে আরও ২৯ সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি খোন্দকার কামরুল হাসান মধু। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকোসহ মোট ৮ জন।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 August 2026

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আদমদীঘি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মাসুদ ও সম্পাদক দুলাল

www.dainikkagoj.com
01 August 2026

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আদমদীঘি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মাসুদ ও সম্পাদক দুলাল

www.dainikkagoj.com