শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সংরক্ষিত নারী আসন (লক্ষ্মীপুর-৪) থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই রামগতি ও কমলনগরের মানুষের আস্থা অর্জন করেছেন এমপি বীথিকা বিনতে হোসাইন। স্থানীয়দের দাবি, এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ লাখ টাকা নগদ অনুদান বিতরণ করেন। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৭৫ লাখ টাকা ব্যয়ে ৩৮টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে।

সরকারি বরাদ্দের বাইরে ব্যক্তিগত উদ্যোগেও অসুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন এমপি বীথিকা বিনতে হোসাইন। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, মসজিদ, মন্দির ও গির্জার অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়া সত্ত্বেও রামগতি ও কমলনগরের সার্বিক উন্নয়নে তাঁর আগ্রহ ও কর্মতৎপরতা স্থানীয় বিভিন্ন মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।

কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেন বলেন, “এমপি বীথিকা ম্যাডাম এ অঞ্চলের অবহেলিত মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। খুব অল্প সময়েই তিনি প্রান্তিক মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এলাকার সার্বিক উন্নয়নে তাঁর এই কর্মতৎপরতা সত্যিই প্রশংসনীয়।”

স্থানীয় সচেতন মহলের মতে, এমপি বীথিকা বিনতে হোসাইনের দূরদর্শী নেতৃত্ব, একাগ্রতা ও উন্নয়নমুখী উদ্যোগ রামগতি ও কমলনগরের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
27 July 2026

রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন

www.dainikkagoj.com
27 July 2026

রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন

www.dainikkagoj.com