শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল আহমেদকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। র‍্যাবের দাবি, তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি ও ১৪টি টেঁটা উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, রাসেলের বিরুদ্ধে সোনারগাঁও ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১২টি মামলা রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) র‍্যাব-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কোরবানপুর ও শান্তিনগর এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল রাসেল আহমেদ। নতুন শিল্পকারখানা, ড্রেজিং কার্যক্রম ও আবাসন প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাব বিস্তার ছিল ওই বাহিনীর লক্ষ্য।

র‍্যাবের দাবি, ইট, বালু সরবরাহ, স্ক্র্যাপ (ঝুট) ব্যবসা ও নির্মাণকাজ নিয়ন্ত্রণে স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করা হতো। এছাড়া দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, টেঁটা ও হকিস্টিক নিয়ে মহড়া, প্রতিপক্ষের ওপর হামলা, গুলি ছোড়া, টেঁটাবিদ্ধ করা এবং বাড়িঘরে হামলার মতো বিভিন্ন ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক ও সন্ত্রাসবিষয়ক সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগও রয়েছে রাসেল বাহিনীর বিরুদ্ধে।

র‍্যাব জানায়, রাসেল ও তার সহযোগীদের গ্রেফতারে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে র‍্যাব-১১ সিপিএসসি ও র‍্যাব-২-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার কোরবানপুর এলাকায় তার বসতবাড়ির পশ্চিম পাশে একটি গোডাউনে অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি ও ১৪টি টেঁটা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল আহমেদের পিতা মৃত সাফাতুল্লাহ। তার বাড়ি সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর এলাকায়। র‍্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে সোনারগাঁও ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে।

র‍্যাব-১১ জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
25 July 2026

আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার

www.dainikkagoj.com
25 July 2026

আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার

www.dainikkagoj.com