শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের নামফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতে অংশ নেন পানি সম্পদ মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চন্দ্রগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত উপজেলা বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অস্থায়ী কার্যালয় চালুর মাধ্যমে এলাকার প্রশাসনিক সেবা আরও সহজলভ্য ও গতিশীল হবে। জনগণ ঘরের কাছেই সরকারি সেবা পাবেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে স্থায়ী উপজেলা কমপ্লেক্স নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক শাহাব উদ্দিন সাবু এবং পুলিশ সুপার মো. আবু তারেক।

অতিথিরা নবগঠিত উপজেলার প্রশাসনিক সুবিধা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। পরে দেশ, জাতি ও চন্দ্রগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রত্যাশিত উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধনকে ঘিরে চন্দ্রগঞ্জজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 July 2026

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

www.dainikkagoj.com
24 July 2026

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

www.dainikkagoj.com