শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

মোবাইল আসক্তি দূর করতে দাবা প্রতিযোগিতা, শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করার আহ্বান

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

স্কুল-কলেজের শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং তাদের মননশীল বিকাশে দাবা খেলাকে জনপ্রিয় করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে নগরীর আমলাপাড়ায় নাহার চেস একাডেমির ক্রীড়াকক্ষে আয়োজিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিল্লাল হোসেন রবিন বলেন, বর্তমানে শিক্ষার্থীদের বড় একটি অংশ মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করছে। এ আসক্তি থেকে বের করে আনতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, “মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে। দাবা মানুষের ধৈর্য, চিন্তাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে।”

তিনি আরও বলেন, “দাবা শুধু একটি খেলা নয়; এটি ধৈর্য, কৌশল ও দূরদর্শিতার অনন্য শিক্ষা। জীবনের মতোই দাবার প্রতিটি চাল ভেবেচিন্তে দিতে হয়। একটি ভুল সিদ্ধান্ত যেমন পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, তেমনি জীবনের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত সফলতার চাবিকাঠি।”

নাহার চেস একাডেমির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিশু-কিশোরদের দাবা প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় পর্যায়ে নতুন নতুন দাবাড়ু তৈরিতে একাডেমি ও এর প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমির অবদান উল্লেখযোগ্য বলেও তিনি মন্তব্য করেন।

জাতীয় দাবা বিচারক ও প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাবানুরাগী অ্যাডভোকেট আবু রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু এবং চিকিৎসক ডা. ফারহানা রায়হান খেয়া।

আলোচনা শেষে নাহার চেস একাডেমি আয়োজিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতা, বৈশাখী দাবা প্রতিযোগিতা এবং এনসিএ দ্বিতীয় মেডেল দাবা প্রতিযোগিতার সিনিয়র ও জুনিয়র বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে দাবাড়ুরা পুরস্কার গ্রহণ করে। তাদের মধ্যে ছিলেন বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নুসরাত হাসান নাবা, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ফারহান হাসিন, সমাদ্রীত সাম্য, রূপান্তর সৌর, হেরিটেজ স্কুলের ইয়ামিন ফিয়াজ সমৃদ্ধ ও রুদ্রনীল সাহা এবং নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শৌণক সাহা ও শরণ্যা সাহা।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রূপান্তর সৌর সেরা ক্ষুদে দাবাড়ুর সম্মাননা লাভ করে। এছাড়া নাহার চেস একাডেমির প্রথম দাবা শিক্ষার্থী ডা. ফারহানা রায়হান খেয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 July 2026

মোবাইল আসক্তি দূর করতে দাবা প্রতিযোগিতা, শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করার আহ্বান

www.dainikkagoj.com
24 July 2026

মোবাইল আসক্তি দূর করতে দাবা প্রতিযোগিতা, শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করার আহ্বান

www.dainikkagoj.com