শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

খাগড়াছড়ি প্রতিনিধি | ক্যহলাচিং মারমা

‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি অরুণিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতি দেলোয়ার হোসাইন সাকী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য আল মোহাম্মদ ইকবাল।

বক্তারা বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে বিস্তারের আহ্বান জানান তারা।

জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলীয় নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ সম্মেলনের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সম্মেলনের শেষে আগামী পাঁচ বছরের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাওছার আজিজী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 July 2026

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

www.dainikkagoj.com
24 July 2026

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

www.dainikkagoj.com