মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা শাখার শূরা অধিবেশন শেষে নতুন কমিটির নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মাস্টার মোসলেহ উদ্দিনকে সভাপতি, মাওলানা আব্দুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা সিরাজুল ইসলাম মেরাজকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, কমিটির অন্যান্য পদ পরবর্তী বৈঠকে বণ্টন করা হবে।
শূরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন। বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
তিনি নতুন কমিটির নেতৃবৃন্দকে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি উপজেলার সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
অধিবেশনে কমলনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।