শিরোনাম
টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

 

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল সদর আসনের (টাঙ্গাইল-৫) সাবেক সংসদ সদস্য, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীণ শিক্ষাবিদ মীর মাজেদুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

টাঙ্গাইলের গোসাই জোয়াইর গ্রামে মীর মাজেদুর রহমানের পৈতৃক নিবাস। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, রাজনীতি, স্থানীয় সরকার ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের টানা তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া ধরেরবাড়ী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মীর মাজেদুর রহমান টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ-সভাপতি, টাঙ্গাইল ল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং আনুহলা মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি টাঙ্গাইল থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান, টাঙ্গাইল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের তিনবারের সভাপতি এবং বাংলাদেশ পাট চাষী সমিতির টানা দুইবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মনোনীত টাঙ্গাইল বিএনপির প্রথম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মীর মাজেদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি প্যারালস্কায়া বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা ও প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া সোভিয়েত রাশিয়া ভ্রমণ এবং সরকারি প্রতিনিধি হিসেবে লন্ডন, বেলজিয়াম, সুদান ও সৌদি আরব সফর করেন।

তার মৃত্যুতে টাঙ্গাইলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
18 September 2026

টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল

www.dainikkagoj.com
18 September 2026

টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল

www.dainikkagoj.com