শিরোনাম
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন কার্ডের খেলা’ বন্ধ করে তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত মোবাইল আসক্তি দূর করতে দাবা প্রতিযোগিতা, শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করার আহ্বান কয়রায় ২৮৭ ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীলকে নিয়ে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক মাদক কারবারি গ্রেপ্তার পাবনার ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণ পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা সিরাজগঞ্জে ছয় মাসে ১২০ আত্মহনন: উদ্বেগজনক প্রবণতায় সবচেয়ে ঝুঁকিতে তরুণ-তরুণী
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান নাহিদ ইসলামের

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

নেত্রকোনা প্রতিনিধি:

প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সামাজিক নিরাপত্তা, ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে সরকারকে ‘কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ-যুবকদের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি)।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশন চত্বরে আয়োজিত পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, কয়েক কেজি চাল বা একটি কার্ড দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। প্রতিটি ঘরে শিক্ষিত ও অশিক্ষিত তরুণ-তরুণী বেকার রয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে তাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে দেশের বেকারত্ব সমস্যার সমাধান হবে না।

তিনি অভিযোগ করেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত অসহায় মানুষের কাছে না পৌঁছে দলীয়করণের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “এইসব কার্ড কি সত্যিই দুস্থ মানুষের কাছে পৌঁছায়, নাকি শুধু দলীয় লোকজনই সুবিধা পায়?”

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি জানতে চান, “আপনাদের কি জেলে কার্ড দেওয়া হয়েছে?” উপস্থিত জনতা সমস্বরে “না” বললে তিনি বলেন, “কয়েক কেজি চাল দিয়ে একজন মানুষকে কয়দিন বাঁচিয়ে রাখা যায়? এই কার্ডের খেলা বন্ধ করুন।”

হাওর অঞ্চলের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিস্তীর্ণ হাওর অঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। মৎস্য ও পর্যটন শিল্পে এ অঞ্চলের বিপুল সম্ভাবনা থাকলেও পরিকল্পনার অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না। হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়ে তিনি এ বিষয়ে জাতীয় সংসদে সোচ্চার থাকার ঘোষণা দেন।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দুর্নীতি ও লুটপাট কমিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবেই একটি শক্তিশালী অর্থনীতি গড়ে উঠবে এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 July 2026

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান নাহিদ ইসলামের

www.dainikkagoj.com
24 July 2026

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান নাহিদ ইসলামের

www.dainikkagoj.com