শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার গঙ্গা গীতা যুবসংগঠনের উদ্যোগে এ রথযাত্রার আয়োজন করা হয়।

পৌরসভার গোবিন্দপুর মন্দির থেকে রথ টানার মধ্য দিয়ে উল্টো রথযাত্রার সূচনা হয়। পরে রথটি সোনারগাঁও পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া মন্দিরে গিয়ে শেষ হয়।

রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই গোবিন্দপুর মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। বিকেলে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও ‘হরিবোল’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী-পুরুষসহ হাজারো ভক্ত রথের দড়ি টেনে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতি ভক্তি নিবেদন করেন। উল্টো রথযাত্রা দেখতে সড়কের দুই পাশে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

রথযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ অঞ্চলে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নিয়ে আসছেন।

অনুষ্ঠানে সুভাষ বর্মন, শান্ত বর্মন, সাংবাদিক অপু বর্মন, সুব্রত বর্মন, সাগর বর্মন, রনি বর্মন, দিগন্ত বর্মন, দীপ্ত দাসসহ গঙ্গা গীতা যুবসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 July 2026

সোনারগাঁওয়ে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
24 July 2026

সোনারগাঁওয়ে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

www.dainikkagoj.com