শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার নৌবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মো. ছোয়াত ইমন প্রাং (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভদ্রপাড়া গ্রামের মো. আব্দুর রউফের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 July 2026

ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com
24 July 2026

ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com