শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সোনারগাঁওয়ে যুবলীগ নেতাকে না পেয়ে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে গ্রেপ্তারের অভিযোগ

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থী ওয়ালিদ হোসেন সাব্বির (১৯) নামে এক তরুণকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার হওয়া সাব্বির কাঁচপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল বাতেনের ছেলে। তার বড় ভাই রাহাত হোসেন অন্তর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

তবে সাব্বিরের বাবা আব্দুল বাতেন ও বড় ভাই দাবি করেছেন, সাব্বির কখনোই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।

আব্দুল বাতেন বলেন, তিনি ও তার বড় ছেলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গণঅভ্যুত্থানের পর সৃষ্ট পরিস্থিতিতে তারা দেশ ছেড়ে গেলেও ছোট ছেলে সাব্বির মায়ের সঙ্গে সোনারগাঁয়ের বাড়িতেই বসবাস করছিলেন। সম্প্রতি এসএসসি পরীক্ষা দেওয়া সাব্বির ফলাফলের অপেক্ষায় ছিলেন।

তিনি অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় মিথ্যা তথ্য দিয়ে তার ছেলেকে গ্রেপ্তার করানো হয়েছে। একই সঙ্গে তার স্ত্রীকেও রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে পরিবারের নিরাপত্তার স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করতে রাজি হননি।

অন্যদিকে, সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, সোনারগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় একদিকে পরিবারের পক্ষ থেকে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তোলা হয়েছে, অন্যদিকে পুলিশ বলছে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 July 2026

সোনারগাঁওয়ে যুবলীগ নেতাকে না পেয়ে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে গ্রেপ্তারের অভিযোগ

www.dainikkagoj.com
24 July 2026

সোনারগাঁওয়ে যুবলীগ নেতাকে না পেয়ে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে গ্রেপ্তারের অভিযোগ

www.dainikkagoj.com