শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

চলন্ত ইজিবাইকে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বাবু (৪৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের বাসিন্দা রসুল মিয়ার ছেলে বাবু শহরের সদর হাসপাতাল সড়কের হেলথ-এইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি ইজিবাইক থেকে সড়কে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবু দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রাথমিক তদন্ত ও চিকিৎসকের তথ্যানুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 July 2026

চলন্ত ইজিবাইকে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু

www.dainikkagoj.com
24 July 2026

চলন্ত ইজিবাইকে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু

www.dainikkagoj.com