শিরোনাম
চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর খালে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ৪৬ বছর ধরে সংবাদ পৌঁছে দিচ্ছেন হকার আবদুস শহিদ, জীবনসায়াহ্নে সহায়তার প্রত্যাশা সেনবাগে নাগরিক সমাবেশ, ছাতারপাইয়া বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা মৃত বাবার সম্পত্তি আত্মসাৎের অভিযোগ: চাচা-ফুফুদের বিরুদ্ধে আদালতে সন্তানের ন্যায়বিচারের লড়াই সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ক্ষেতলালে ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ যুবক আটক

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 

মোঃ মিশিকুল মন্ডল

স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার রামপুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নজরুল ইসলাম বাটুর ছেলে হাসান মন্ডল (২৮) নামে এক যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহঃ আব্দুল করিম, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলালসহ থানার একাধিক কর্মকর্তা।

অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ৩০০ পিস অবৈধ ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ক্ষেতলাল থানা পুলিশ জানায়, উপজেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 May 2026

ক্ষেতলালে ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ যুবক আটক

www.dainikkagoj.com
09 May 2026

ক্ষেতলালে ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ যুবক আটক

www.dainikkagoj.com