শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

বাংলাদেশ হিন্দু মহাজোটের বগুড়া জেলা প্রধান সমন্বয়ক হলেন সৌরভ কুমার কর্মকার

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ হিন্দু মহাজোটের বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে শ্রী সৌরভ কুমার কর্মকারকে মনোনীত করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বগুড়া জেলা শাখার সভাপতি অভিলাশ কুমার বর্মন ও সাধারণ সম্পাদক তাপস সাহা বাপ্পির যৌথ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে শুক্রবার (১৭ জুলাই) এ দায়িত্ব প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সনাতনী সম্প্রদায়ের প্রতি শ্রী সৌরভ কুমার কর্মকারের একাগ্রতা, ধর্মীয় মূল্যবোধের প্রতি নিষ্ঠা এবং সংখ্যালঘু সনাতনীদের কল্যাণে দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেছে। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বসম্মতিক্রমে বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শ্রী সৌরভ কুমার কর্মকার (৪৭) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলসা রথবাড়ী এলাকার বাসিন্দা। তিনি মৃত সমন্ত চন্দ্র কর্মকারের ছেলে। এছাড়াও তিনি উপজেলার সাবেক ছাত্রনেতা এবং সান্তাহার পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ হিন্দু মহাজোট আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে সৌরভ কুমার কর্মকার কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে সনাতনী সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রমে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবেন।

নতুন দায়িত্ব পেয়ে শ্রী সৌরভ কুমার কর্মকার কেন্দ্রীয় ও জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার, কল্যাণ ও সামাজিক উন্নয়নে সবসময় কাজ করে যাব।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 July 2026

বাংলাদেশ হিন্দু মহাজোটের বগুড়া জেলা প্রধান সমন্বয়ক হলেন সৌরভ কুমার কর্মকার

www.dainikkagoj.com
18 July 2026

বাংলাদেশ হিন্দু মহাজোটের বগুড়া জেলা প্রধান সমন্বয়ক হলেন সৌরভ কুমার কর্মকার

www.dainikkagoj.com