শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সেনবাগে সিসিএসের পরিচিতি ও মতবিনিময় সভা, উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

“ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম। ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেটমুক্ত হবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে সেনবাগ দক্ষিণ বাজারস্থ স্টার লাইন সুইটস (সাবেক রসমেলা)-এ অনুষ্ঠিত সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, অসাধু ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি সচেতন ও শক্তিশালী ভোক্তা সমাজ গড়ে তুলতে পারলেই সিন্ডিকেটমুক্ত ও জবাবদিহিমূলক বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন সিসিএস নোয়াখালী জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ওমর ফারুক (খালেদ), সেনবাগ উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিএসের রফিকুল ইসলাম রবি, মনিরুল ইসলাম তানজীল (যুগ্ম আহ্বায়ক), আব্দুল ওহাব সুজন (সদস্য সচিব), জিয়া উদ্দিন ও আব্দুল্লাহ আল জোবায়ের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও সংবাদকর্মী মো. সামছু উদ্দিন লিটন, সাংবাদিক হারুন এবং সাংবাদিক হাবিবুর রহমান হারুন। এছাড়া সিসিএসের সদস্য মো. অলিউল্লাহ, মো. শাহাদাত হোসেন, রেদওয়ান ও আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট, ভেজাল, মজুতদারি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি। ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি জোরদার করা জরুরি।

সভার একপর্যায়ে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) সেনবাগ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রফিকুল ইসলাম রবি ও মনিরুল ইসলাম তানজীল, সদস্য সচিব হিসেবে আব্দুল ওহাব সুজন ও মো. জিয়া উদ্দিন এবং সদস্য হিসেবে আব্দুল্লাহ আল জোবায়ের দায়িত্ব পান। জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ওমর ফারুক (খালেদ) নবগঠিত কমিটির পরিচিতি তুলে ধরেন।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা ভোক্তা অধিকার রক্ষা, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ পণ্য নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, সচেতন ভোক্তাই পারে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজার ব্যবস্থা গড়ে তুলতে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 July 2026

সেনবাগে সিসিএসের পরিচিতি ও মতবিনিময় সভা, উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

www.dainikkagoj.com
18 July 2026

সেনবাগে সিসিএসের পরিচিতি ও মতবিনিময় সভা, উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

www.dainikkagoj.com