শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক, বিভাগ-রেল-বিমানবন্দরসহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বারোপ

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা:

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শুভ দেবনাথ, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মনির হোসেন।

গোলটেবিল বৈঠকে জেলার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, পর্যটন, কর্মসংস্থান, শিল্পায়ন, নোয়াখালী সিটি কর্পোরেশন, বিমানবন্দর, রেলপথ সম্প্রসারণ, বিভাগ বাস্তবায়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার টেকসই ও সমন্বিত উন্নয়নে বাস্তবভিত্তিক মতামত, সুপারিশ এবং করণীয় তুলে ধরেন অংশগ্রহণকারী অতিথিরা।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবু নাসের, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এবং নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।

এছাড়াও জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক এবং নোয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা নোয়াখালীর উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা এবং সমন্বিত কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে রাষ্ট্রের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া শেষে আগত অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিশেষ খাবারের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।

আয়োজকরা জানান, নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের পেশাগত উন্নয়নের পাশাপাশি জেলার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং গঠনমূলক সামাজিক উদ্যোগে ধারাবাহিকভাবে ভূমিকা রেখে যাচ্ছে। ভবিষ্যতেও নোয়াখালীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 July 2026

নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক, বিভাগ-রেল-বিমানবন্দরসহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বারোপ

www.dainikkagoj.com
15 July 2026

নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক, বিভাগ-রেল-বিমানবন্দরসহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বারোপ

www.dainikkagoj.com