শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৮১ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, সহায়তা অব্যাহত থাকবে: ইউএনও

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
oplus_140509184

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে পাতাছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের উপস্থিতিতে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পাতাছড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে ১৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে মোট ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ১৪টি পরিবারকে শুকনো খাবারের বিশেষ প্যাকেজ দেওয়া হয়।

শুকনো খাবারের প্রতিটি প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, ৬টি মোমবাতি, ২টি দেশলাই, বড় সাইজের ২ প্যাকেট বিস্কুট, ২ প্যাকেট খাবার স্যালাইন এবং ব্যবহারবিধিসহ ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

ইউনিয়ন পরিষদ সূত্র আরও জানায়, এ পর্যন্ত মোট ১২৭টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেজ এবং ১৫৪টি পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। সব মিলিয়ে ২৮১টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। প্রয়োজন অনুযায়ী ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২) আলিম উল্ল্যাহ, পাতাছড়া ইউনিয়ন পরিষদের সচিব রাসেল রানা, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 July 2026

রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৮১ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, সহায়তা অব্যাহত থাকবে: ইউএনও

www.dainikkagoj.com
14 July 2026

রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৮১ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, সহায়তা অব্যাহত থাকবে: ইউএনও

www.dainikkagoj.com