শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১১ জুলাই) খামার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কুমিরের প্রজনন, লালন-পালন ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খামার কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং খামারের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “কুমিরের যথাযথ সংরক্ষণ এবং বৈজ্ঞানিক প্রজনন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ খাতে উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।”

তিনি আরও বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই খামার ব্যবস্থাপনার ওপর আরও গুরুত্ব দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণীসম্পদের সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।”

এ সময় উদ্দীপন কুমির খামারের দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে খামারের কার্যক্রম, কুমিরের প্রজনন, পরিচর্যা ও সংরক্ষণ ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনের মাধ্যমে কুমির খামারের উন্নয়ন, সংরক্ষণ এবং সম্ভাবনাময় এ খাতের বিকাশে সরকারের আগ্রহ ও অঙ্গীকারের বিষয়টি আরও সুস্পষ্টভাবে উঠে আসে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

www.dainikkagoj.com
11 July 2026

ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

www.dainikkagoj.com