শিরোনাম
আল্লাহ তুমি রহম করো  সোনারগাঁও পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও র‍্যালি সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের ১০তম মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পার্বতীপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনায় মাছের পোনা অবমুক্ত বিভাগীয় কমিশনারের নাম ভাঙিয়ে কমলনগর খেয়াঘাটে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে যাত্রীসেবা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব-৫ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল বদলগাছী থানার শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম কোণে একটি দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. ফারুক হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কয়া ভবাণীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে। তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার সহযোগী মিঠু পালিয়ে যেতে সক্ষম হন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফারুক হোসেন স্বীকার করেন, তিনি ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বদলগাছীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতার ফারুক হোসেন এবং পলাতক মিঠুর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৫ আরও জানায়, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 July 2026

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

www.dainikkagoj.com
10 July 2026

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

www.dainikkagoj.com