শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ফিফা সভাপতি ইনফান্তিনো ও রেফারির বিরুদ্ধে নোয়াখালীর তরুণের মামলার চেষ্টা, দাবি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের-এর বিরুদ্ধে নোয়াখালীর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ফুটবল সমর্থক। অভিযোগে বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি সুধারাম থানায় লিখিত অভিযোগ জমা দেন। তবে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি।

লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপে মিশর ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে শুরু থেকেই রেফারি ও ফিফা সভাপতির প্রভাবের কারণে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়া হয়েছে। তার অভিযোগ, ম্যাচের ১৪ মিনিটে মিশর গোল করার পর ১৯ মিনিটে আর্জেন্টিনাকে অন্যায্যভাবে পেনাল্টি দেওয়া হয়। এছাড়া ২৫ মিনিটে মিশরের একটি বৈধ গোল প্রথমে স্বীকৃতি দেওয়া হলেও কয়েক মিনিট পর রহস্যজনকভাবে বাতিল করা হয়। ম্যাচের শেষ দিকে মিশরের প্রধান কোচকে লাল কার্ড এবং কয়েকজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

রাকিবের দাবি, এসব ঘটনার ফলে বিশ্বজুড়ে মিশর সমর্থকদের মানসিক ক্ষতি হয়েছে। তাই তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় এবং আন্তর্জাতিক আইনের আওতায় সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়েছেন।

থানায় অভিযোগ গ্রহণ না হওয়ায় হতাশা প্রকাশ করে রাকিব বলেন, তিনি আদালতের দ্বারস্থ হবেন। পাশাপাশি প্রয়োজন হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাবেন।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে ফিফা বা সংশ্লিষ্ট রেফারির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 July 2026

ফিফা সভাপতি ইনফান্তিনো ও রেফারির বিরুদ্ধে নোয়াখালীর তরুণের মামলার চেষ্টা, দাবি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ

www.dainikkagoj.com
09 July 2026

ফিফা সভাপতি ইনফান্তিনো ও রেফারির বিরুদ্ধে নোয়াখালীর তরুণের মামলার চেষ্টা, দাবি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ

www.dainikkagoj.com