বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

রংপুরে জবরদখল করে বিলের মাছ বিক্রি ও ফলের গাছ কর্তন’র অভিযোগ

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীর ১৪ নং ওয়ার্ডের মনোহরপুর ও বড়বাড়ী মৌজাস্থ “মনোহরপুর সিংগিমারী বিল জলমহল” থেকে জবরদখল করে মাছ উত্তোলন করার অভিযোগ উঠেছে একই এলাকার মারুফগং এর নামে। অভিযোগ সূত্রে জানা যায়, কুন্ডি কিসামত মাধবপুর মৎসজীবী সমবায় সমিতি লিঃ” প্রায় দীর্ঘ ১২ বছর যাবত “মনোহরপুর সিংগিমারী বিল জলমহল” জেলা প্রশাসকের কাছে  লিজ নিয়ে মাছ চাষাবাদ করে আসছে। একই সঙ্গে বিল সংলগ্ন জমিতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি জীবিকা নির্বাহ করিয়া আসিতেছে। বিল দেখাশোনার দায়িত্বে থাকা গোলাম আজম বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে কিছুদিন হইতে মারুফগং বিলের মাছ ও জমিতে লাগানো গাছের ক্ষতি করবে বলে বার বার ভয় দেখায় এবং অবৈধভাবে বিল দখলের চেষ্টা করে আসছে। বিষয়টি লিখিতভাবে অভিযোগ আকারে লিখে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসারকে অবগত করি। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে বিস্তারিত শুনে দুইপক্ষকেই বলে সরকারিভাবে লিজ না পাওয়া পর্যন্ত জলমহলটি নিয়ে কেউ জবরদখল করবেন না। ইতোমধ্যে মাছ উত্তোলনের সময় হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ০৪/০৭/২০২৫ ইং তারিখে সকাল ১০ টার সময় মারুফগং  মনোহরপুর ও বড়বাড়ী মৌজাস্থ জায়গায় এসে “মনোহরপুর সিংগিমারী বিল জলমহল” জবরদখল পূবর্ক সেখান থেকে দুপুর ১২টার দিকে বিল থেকে প্রায় ৫ থেকে ৭ মণের মত বিভিন্ন প্রজাতির মাছ উত্তোলন করে। যার মূল্য প্রায় ৫০,০০০/- টাকার মাছ নিয়ে যায় এবং যাওয়ার সময় বিল সংলগ্ন জমিতে থাকা কলা বাগানের ফল ধরা গাছ গুলো কেটে ফেলে যার মূল্য প্রায় ৩০,০০০/- টাকা। ভুক্তভোগী বলেন,হঠাৎ দেড় মাস আগে মারুফসহ কয়েকজন ছেলে মিলে আমার মাছ ছাড়া জলমহল বিলে জোড় করে পোনামাছ ছাড়তে আসে,এসময় আমি মারুফগংকে বাঁধা দিলে তারা আমাকে ধাক্কাধাক্কি করে আমাকে গুলি করে মারবে বলে হুমকি দিয়ে যায়। একই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি দেখায়।এ বিষয়ে মারুফকে মুঠোফোনে কল দিলে তিনি জানান, আমরা সরকারি নিয়মে আবেদন করে লিজ পেয়েছি। আমাদের কাছে সব কাগজপত্র আছে। তার কাছে কাগজ দেখতে চাইলে মারুফ বলে আমি ঢাকায় আছি। আপনি একটু অপেক্ষা করেন। আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য এলাকা থেকে কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি।পরবর্তীতে ফেরদৌস, মোস্তফা ও আজাদ নামের কয়েকজন এসে বলে, মারুফ ভাই আমাদেরকে পাঠিয়েছে। তাদেরকে লিজ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, আমরা লিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। আমাদের বিডি বেশি হওয়ায়, ডিসি অফিসের লিজ কর্মকর্তার পরামর্শে, আমরা এসে এই বিলটা দখল করি।।এই বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এই বিষয়ে এর আগেও ঝামেলা ও অভিযোগ হয়েছিল পুলিশ গিয়ে সমাধান করে এসেছিলো। আবারও অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর