শিরোনাম
কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে বৃক্ষের চারা বিতরণ, উদ্বোধন হলো বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে ভারত প্রত্যাগত ৫০০টি উপজাতীয় শরণার্থী পরিবারের প্রত্যেকের মাঝে একটি করে নারিকেল, দুটি করে বারোমাসী আম এবং একটি করে মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ কার্যক্রম শেষে টাস্কফোর্স কার্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ কুমার চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সভাপতি অজিত বরণ চাকমা, সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল এবং উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এম রাশেদুল হক। এছাড়াও জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং শরণার্থী পরিবারগুলোর মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই সবুজায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 July 2026

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে বৃক্ষের চারা বিতরণ, উদ্বোধন হলো বৃক্ষরোপণ কর্মসূচি

www.dainikkagoj.com
05 July 2026

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে বৃক্ষের চারা বিতরণ, উদ্বোধন হলো বৃক্ষরোপণ কর্মসূচি

www.dainikkagoj.com