শিরোনাম
একটি বজ্রপাত বদলে দিল জীবন ২৪ বছরে সাড়ে ১১ হাজার তালবীজ, দর্জি আবুল কালামের সবুজ স্বপ্ন ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. তাহের, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মিসবাহুল আলম রাসেল।

বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. তাহের ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এ.টি.এম. বদরুল আলমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এছাড়া সদস্য (মেম্বার) পদে ১ নম্বর ওয়ার্ডে হাসান তারেক, ২ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক, ৩ নম্বর ওয়ার্ডে আলমগীর, ৫ নম্বর ওয়ার্ডে আবু নাসের, ৬ নম্বর ওয়ার্ডে মো. বাবলু, ৭ নম্বর ওয়ার্ডে মো. কামাল উদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. হারুন উদ্দিনের নাম ঘোষণা করা হয়। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডের জন্য কোহিনুর বেগমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বাকি সংরক্ষিত মহিলা সদস্য পদগুলোর প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে বলে আমরা আশাবাদী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের সেবা করতে চাই। আমরা সবসময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার আদায় এবং ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। চুরি, ডাকাতি, লুটপাট ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্বাচিত হতে দেওয়া হবে না। জনগণকে ভোটের মাধ্যমে এসব অপশক্তিকে প্রতিহত করতে হবে।”

এ সময় তিনি ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের ভোটারদের জামায়াতে ইসলামীর ঘোষিত প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 July 2026

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

www.dainikkagoj.com
04 July 2026

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

www.dainikkagoj.com