শিরোনাম
রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

রামগতিতে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ

প্রতিবেদকের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার মোট ৪ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন এবং সাবেক মেয়র সায়েদ আলী পটু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের আমন চাষে আরও উৎসাহিত করবে এবং উপজেলার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, আমন মৌসুমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফলন বৃদ্ধিতে এ ধরনের প্রণোদনা কার্যকর ভূমিকা রাখবে।

সঠিক সময়ে মানসম্মত বীজ ও সার পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 July 2026

রামগতিতে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ

www.dainikkagoj.com
04 July 2026

রামগতিতে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার বিতরণ

www.dainikkagoj.com