শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

কমলনগরে এমপি বীথিকা বিনতে হোসেনের উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ দুটি সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাবা বীথিকা বিনতে হোসেনের বিশেষ নির্দেশনা ও উদ্যোগে এ সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চর লরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুদাম রোড ও আলী হায়দার রোডের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছিল। ফলে ওই এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিপাতেই সড়ক দুটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ত।

এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য জনাবা বীথিকা বিনতে হোসেন দ্রুত সড়ক দুটি সংস্কারের নির্দেশনা দেন। তাঁর নির্দেশনার পর জনস্বার্থে ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার করা হয়।

সড়ক সংস্কার শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চর লরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল হোসেন ও মো. ইব্রাহিম বলেন, “গুদাম রোড ও আলী হায়দার রোডের ভাঙা অংশের কারণে আমাদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হতো। এমপি মহোদয়ের উদ্যোগে সড়কগুলো সংস্কার হওয়ায় এখন সহজেই চলাচল করতে পারছি। এ জনবান্ধব উদ্যোগের জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, সাধারণ মানুষের যেকোনো সমস্যার সমাধানে সংসদ সদস্য জনাবা বীথিকা বিনতে হোসেন সবসময় আন্তরিক। রামগতি ও কমলনগরের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা আরও সহজ ও নিরাপদ করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 July 2026

কমলনগরে এমপি বীথিকা বিনতে হোসেনের উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

www.dainikkagoj.com
04 July 2026

কমলনগরে এমপি বীথিকা বিনতে হোসেনের উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

www.dainikkagoj.com