শিরোনাম
তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার সিরাজগঞ্জে জজকোর্ট গেট থেকে কড়িতলা পর্যন্ত নিজ উদ্যোগে ফুলগাছ রোপণ করলেন সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় ইসকাপ সিরাপসহ আটক ২

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ইসকাপ সিরাপসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে এসআই (নিঃ) মো. সেকেন্দার আবু জাফর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ধোপাখালী গ্রামের মাঝপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আন্দোলবাড়িয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মো. নুরুল (৪৩) এবং বদর উদ্দিনের ছেলে মোছা. খাদিজা (৪৫)-কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৩১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ইসকাপ সিরাপ উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।

জীবননগর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 July 2026

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় ইসকাপ সিরাপসহ আটক ২

www.dainikkagoj.com
03 July 2026

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় ইসকাপ সিরাপসহ আটক ২

www.dainikkagoj.com