শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

ত্রিশালে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

এ সময় প্রায় তিন হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. মাহাবুবুর রহমান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। পাশাপাশি কৃষি উপকরণের মূল্য স্থিতিশীল রাখার উদ্যোগ গ্রহণ করায় কৃষক ও ভোক্তা—উভয়েই উপকৃত হচ্ছেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 July 2026

ত্রিশালে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ

www.dainikkagoj.com
02 July 2026

ত্রিশালে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ

www.dainikkagoj.com