শিরোনাম
বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ” সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন  শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার  দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য  তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মন্সী  পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর ​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ” ৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁও তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

লংগদুতে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

মো. এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলার ২নং কালাপাকুজ্জ্যা ইউনিয়নে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকার প্রতিবাদে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“আলো চাই, উন্নয়ন চাই—আমাদের এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ চাই” স্লোগানে আয়োজিত মানববন্ধনে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় বিদ্যুৎ সংযোগের অবকাঠামো স্থাপন করা হলেও দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো বিদ্যুৎ সুবিধা চালু করা হয়নি। ফলে আধুনিক প্রযুক্তিনির্ভর এই যুগেও তারা বিদ্যুতের মতো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসা, কুটির শিল্প এবং কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্ভব হচ্ছে না, যার ফলে এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া রাতের বেলায় পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরলেও এখন পর্যন্ত কেবল আশ্বাসই পেয়েছেন। বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।

মানববন্ধন থেকে স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাদের দাবি, কালাপাকুজ্জ্যা ইউনিয়নের মানুষ যেন দ্রুত বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উন্নয়নের মূল ধারায় যুক্ত হতে পারেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 July 2026

লংগদুতে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

www.dainikkagoj.com
02 July 2026

লংগদুতে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

www.dainikkagoj.com