শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

কয়রায় সড়ক যানজটে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের চরম ভোগান্তি

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে দেউলিয়া বাজার অভিমুখী সড়কে তীব্র যানজটের কারণে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে দেউলিয়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন কাঁচামালের আড়তের কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। আড়তগুলোর সামনে ট্রাক ও পিকআপ ভ্যানে মালামাল লোড-আনলোড করায় সড়ক সংকুচিত হয়ে পড়ছে, ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিশেষ করে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় এ যানজটের কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। তারা দ্রুত সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

জনদুর্ভোগ কমাতে স্থানীয়দের দাবি, অন্তত পরীক্ষাকালীন সময়ে সড়কে মালামাল লোড-আনলোড সাময়িকভাবে বন্ধ রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 July 2026

কয়রায় সড়ক যানজটে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের চরম ভোগান্তি

www.dainikkagoj.com
02 July 2026

কয়রায় সড়ক যানজটে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের চরম ভোগান্তি

www.dainikkagoj.com