শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ

প্রতিবেদকের নাম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:

উপকূলীয় অঞ্চল ও সুন্দরবন সংলগ্ন এলাকায় মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন মানবিক সংগঠন ‘সম্মিলিত সেবা টীম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খুলনার কয়রা সদর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। “সমসাময়িক ও দুর্যোগকালীন সমস্যায় দুঃস্থ মানবতার পাশে আমরা ১০০ জন” স্লোগানকে সামনে রেখে গঠিত এ সংগঠনের প্রাথমিক লক্ষ্য হলো ১০০ জন সদস্যের সমন্বয়ে একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম গড়ে তোলা।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বেদকাশী কলেজিয়েট স্কুলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আকবার আলী শেখকে আগামী ছয় মাসের জন্য সংগঠনের প্রধান পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া পরিচালক হিসেবে মনোনীত হন মাওলানা আব্দুর রহিম।

সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পান শরীফ তোহা, নুর হাসান, আসির ফয়সাল আলিফ, শেখ মুজাহিদুল ইসলাম, মুহা. জাহাঙ্গীর হোসেন, ফজলে রাব্বি এবং মু. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ, দারিদ্র্য ও বিভিন্ন সামাজিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে সংগঠনটির মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং দুর্যোগকালীন জরুরি সহায়তা প্রদানের মাধ্যমে সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ‘সম্মিলিত সেবা টীম’।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে উপকূলীয় অঞ্চল ও সুন্দরবন এলাকার মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে এই সংগঠন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 July 2026

উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ

www.dainikkagoj.com
02 July 2026

উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ

www.dainikkagoj.com