শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বোদায় ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল ৮ বছরের শিশুর

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও মা।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের বোদা উপজেলার ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুশি রানী বোদা উপজেলার ৬ নম্বর মাড়েয়া বামনহাট ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের বাসিন্দা কুকিল চন্দ্র ও সুরমা রানী দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে খুশি রানী তার বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলযোগে পঞ্চগড় থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কের ওপর ছিটকে পড়ে যান।

এ সময় খুশি রানী ট্রাক্টরের চাকার নিচে পড়ে গেলে তার ওপর দিয়েই ট্রাক্টরটি চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মাও।

বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা গভীর শোকের ছায়া ফেলেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 July 2026

বোদায় ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল ৮ বছরের শিশুর

www.dainikkagoj.com
02 July 2026

বোদায় ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল ৮ বছরের শিশুর

www.dainikkagoj.com